• রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
  • ঢাকা, বাংলাদেশ

: : পুস্তক পরিচিতি : :

: : পুস্তক পরিচিতি : :

  আন্দোলন প্রতিবেদন  

শনিবার, ৩ অক্টোবর ২০২৬  |  অনলাইন সংস্করণ

৯ সেপেম্বর ২০২৬ বিশ্ব সর্বহারা শ্রেণির মহান নেতা কমরেড মাওসেতুঙ-এর ৫০তম মৃত্যুবার্ষিকীতে ‘আন্দোলন প্রকাশনা’ থেকে প্রকাশ করা হয়েছে অনুদিত বাংলা সংস্করণ “ভারতীয় বিপ্লবের পথ, বর্তমান প্রেক্ষাপট” বইটি। ভারত থেকে ইংরেজিতে প্রথম প্রকাশ: জানুয়ারি ২০২৬, প্রকাশক : সাবেক বিপ্লবী ছাত্র ফোরাম (ভারত)। মূল্য : ১৫০ টাকা।

বিগত কয়েক বছর ধরে ভারতে মাওবাদীদের দ্বারা পরিচালিত বিপ্লবী সংগ্রাম, তথা গণযুদ্ধে বড় ধরনের ক্ষয়-ক্ষতি হয়ে চলেছে। বিগত সময়ে  বহু নামে ভারতের শাসকশ্রেণি ও রাষ্ট্র মাওবাদীদের উচ্ছেদের দমনাভিযান চালায়। সর্বশেষ ২০২৪ সাল থেকে মাওবাদীদের নির্মূল করা অভিযানের নাম দেয়া হয় অপারেশন “কাগার”। এতে লক্ষ লক্ষ সেনা-আধাসেনা-পুলিশ দিয়ে সংগ্রামী অঞ্চলগুলো ঘেরাও করা হয়। শুরু করা হয় গণহত্যা। বহু নেতা, কেডার-যোদ্ধা এবং সাধারণ জনগণ রাষ্ট্রীয় বাহিনীর আক্রমণে শহিদের মৃত্যুবরণ করেছেন। বহুজন গ্রেফতার হয়ে কারাভোগ করছেন। বিশেষ করে গত বছরের মাঝামাঝি মাওবাদী পার্টির কেন্দ্রীয় সম্পাদক কমরেড বাসবরাজ এক অসম লড়াইয়ে শহিদের মৃত্যুবরণ করেন এবং বিপর্যয় আরো গুরুতর হয়ে দেখা দেয়।

 পরিস্থিতির আরো জটিল হয় যখন শীর্ষস্তরের এক নেতা সনু তার অনেক অনুসারীকে নিয়ে অস্ত্রসহ আত্মসমর্পণ করে। এবং তারা রাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী পার্টির প্রতিষ্ঠিত লাইন ও রাজনীতির বিরুদ্ধে “তাত্ত্বিক” লড়াই শুরু করে। এসব কারণে বহু বিপ্লবাকাঙ্ক্ষী বুদ্ধিজীবী, রাজনৈতিক কর্মী-সমর্থক ও জনগণের মধ্যে বহুবিধ প্রশ্নের জন্ম দিয়েছে। ‘Path of Indian Revolution : Present Context’ বইয়ের প্রবন্ধগুলো এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করেছে। 

আজকের প্রেক্ষাপটে এই গুরুত্বপূর্ণ পুস্তকটি সকল বিপ্লবাকাঙ্ক্ষী রাজনৈতিক কর্মী ও জনগণের অবশ্যপাঠ্য। দ্রুত সংগ্রহ করুন।

আরও খবর
 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র